সিলেটে মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবীতে মশারী নিয়ে পদযাত্রা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে বুধবার (৪ মার্চ) দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবন পর্যন্ত মশা নিধনে আইওয়াশবিহীন কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে পদযাত্রা ও সিলেট সিটি কর্পোরেশন প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। পরে সিসিক’র সামনে পদযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় পদযাত্রা পরবর্তী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার।
সমাবেশে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুস শহীদ খান, সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, আইন বিষয়ক সম্পাদক এড. মুহাম্মদ কামাল মিয়া।
পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচীতে সাংগঠনিক নেতৃবৃন্দদের মধ্য থেকে উপস্থিত ছিলেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, মোঃ জালাল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, ধর্ম সম্পাদক মোঃ সালিম আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শংকর বিশ্বাস, বিভাগীয় কমিটির সদস্য অবিনাশ চন্দ্র দাস, জামিল হোসেন, সোহেল আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সিলেট মহানগর প্রেমীদের মধ্য থেকে হাফিজ শিব্বির আলী, পংকজ মজুমদার ও আব্দুল কাইয়ুম।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পবিত্র রমজান চলমান। এই মাসে ইবাদাত-বন্দেগীতে অধিকাংশ ধর্মভীরু মুসলমানরা মশগুল থাকেন। এই সময়ে আমরা নগরবাসী অন্যতম একটি বিষয়ে খুবই যন্ত্রনায় দিন অতিবাহিত করছি। দিনে ও রাতে সেই যন্ত্রণা আমাদের পিছু ছাড়ছে না। তার জন্য আমাদের অনেক টাকা অপচয় করতে হচ্ছে। সেটি হচ্ছে মশা! সে বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের উদাসীনতা নগরবাসীকে হতবাক করেছে। মশা নিধনে বর্ষার শেষের দিকেই কার্যকর পদক্ষেপ নেয়ার প্রয়োজন ছিল খুবই বেশী। কিন্তু শীতের শেষ পর্যায়েও মশার যন্ত্রণায় নগরবাসী যখন অস্থির অবস্থায় দিন অতিবাহিত করছেন তখন সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশা নিধনে মশার ঔষধের স্প্রে ও ফগার মেশিন দ্বারা ভয়ানক ধোঁয়া দেওয়া হয়। যা মশার জন্য সম্পূর্ণ অকার্যকর। মেয়াদ উত্তীর্ণ মশার ঔষধের ফলে মশা ছাড়া ড্রেনের তেলাপোকা, ইদুর সহ ড্রেনে থাকা বিভিন্ন পোকামাকড় মরে যায়। স্পে ও ফগার মেশিনের ধোঁয়ার ফলে সাধারণ জনগণ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন। মশার উপদ্রব থেকে রক্ষা পেতে আমরা নগরবাসী স্বাস্থ্য পরিপন্থি ব্যাপক ঔষধ ব্যবহার করে থাকি। তন্মেধ্যে কয়েল, স্প্রে, ইলেক্ট্রনিক্স বিভিন্ন সামগ্রী সহ মশা নিধনে বিভিন্ন প্রকার বিষ প্রয়োগ করা হয়। যার ফলে শিশু ও বয়োবৃদ্ধরা সহ সকলেই মারাত্মক স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হোন। মশার আক্রমণে জ্বর, ডেঙ্গুজ্বর, ম্যালেরিয়া, লিম্ফ্যাটিক ফিলারিয়াসিস, জাপানিজ এনসেফালিটিস, এনসেফাইলাইটিস, ইয়ালো ফিভার হয়ে থাকে। যা থেকে উত্তোরণের ভাল কোন ব্যবস্থা আমাদের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তাই অনতিবিলম্বে সুষ্ঠ পরিকল্পনার মাধ্যমে সিলেট মহানগরবাসীর জন্য মশার প্রাদুর্ভাব নির্মূলে মাঠ পর্যায়ে বাস্তবভিত্তিক দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য জোর দাবী জানাচ্ছি।
Related News
আম্বরখানায় পার্কিং দখল করে দোকান, ব্যবস্থা নেয়নি সিসিক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানা পয়েন্ট সংলঘ্ন ওয়েভস আবাসিক এলাকার শীতলগলিরRead More
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রচারপত্র বিতরণ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গ্যাসের দাম বৃদ্ধির পায়তারা, বিদ্যুতের তীব্র লোডশেডিং বন্ধ, ত্রুটিযুক্তRead More



Comments are Closed