দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: রাজনৈতিক সৌহার্দ্য, জাতীয় ঐক্য এবং এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক। তিনি বলেন, আমাদের নেত্রী আমাকে লন্ডন থেকে দেশে এনে মানুষের সেবা করার নির্দেশ দিয়েছেন। দল আমাকে মনোনয়ন দিয়েছে, জনগণ আমাকে নির্বাচিত করেছে। তাই আমি আপনাদের সহযোগিতা চাই, যেন আমরা সবাই মিলে এলাকার উন্নয়নে কাজ করতে পারি।
এম এ মালিক অতীত ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, স্বাধীনতার আগে ও পরে সকল রাজনৈতিক দলের প্রতি সম্মান ও সহমর্মিতা থাকা উচিত। তিনি অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, এলাকার স্বার্থে উন্নয়ন কার্যক্রমে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আমি শুধু একজন সংসদ সদস্য নই, আপনাদের একজন ভাই হিসেবে পাশে থাকতে চাই। রাজনৈতিক বা সামাজিক যে কোনো প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং এলাকার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করব।
তিনি ২৮ ফেব্রুয়ারি শনিবার বিকেলে একটি অভিজাত কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রূহের মাগফেরাত কামনায় দোয়া করার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানান।
দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের আমীর সাব্বির আহমদের সভাপতিত্বে ও নায়েবে আমীর এডভোকেট নাজমুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন, ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দিন রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, সিলেট বিভাগীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের পরিচালক হাফিজ মাওলানা ফারুক আহমদ, লেবার পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান খালেদ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সেক্রেটারি মাওলানা ফখরুল ইসলাম, সিলেট মহানগর খেলাফত মজলিস নেতা মাওলানা মুহিবুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের নায়েবে আমীর খায়রুল আফিয়ান চৌধুরী, রেহান আহমদ হারিছ, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান, ল্যান্ডমার্ক সিলেট প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আহাদ, দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের সেক্রেটারি বদরুল ইসলাম।
মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো চীফ কবির আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, দি নিউ নেশন ও দৈনিক জনকণ্ঠের সিলেট ব্যুরো প্রধান এস এ শফি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির লিটন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, বর্তমান সাধারণ সম্পাদক শরীফ আহমদ, সহ সভাপতি সাহেদ আহমদ শান্ত, সদস্য জাবেদ এমরান, ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।
মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা লোকমান আহমদ। বিজ্ঞপ্তি
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed