যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস
বৈশাখী নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের দেশটিতে সরকারি স্বাস্থ্য সহায়তা গ্রহণের বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। ভ্রমণের উদ্দেশে যুক্তরাষ্ট্রে গিয়ে মার্কিন সরকারের স্বাস্থ্য সহায়তা গ্রহণকে ভিসার অপব্যবহার হিসেবে দেখা হবে বলে জানানো হয়েছে। এ ধরনের ঘটনায় ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানায় ঢাকার মার্কিন দূতাবাস।
বার্তায় বলা হয়, বিদেশি দর্শনার্থীরা যদি যুক্তরাষ্ট্রে চিকিৎসা সেবার ব্যয় মেটাতে মেডিকেড বা সরকারি সহায়তা ব্যবহার করেন, তবে তা ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এতে সৃষ্ট ব্যয় শেষ পর্যন্ত মার্কিন করদাতাদের ওপর বর্তায়।
বার্তায় আরও বলা হয়, কেউ যদি যুক্তরাষ্ট্রের পাবলিক বেনিফিটের অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হতে পারেন।
Related News
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৬৩Read More
নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট ও তার শ্যালক অস্ত্রসহ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে রবিবারRead More



Comments are Closed