সৌদি আরবে রোজা শুরু বুধবার
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বের কোটি কোটি মুসলিমের অপেক্ষার অবসান ঘটিয়ে সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।
দেশটির সুপ্রিম কোর্ট এবং জাতীয় চাঁদ দেখা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আরবের বিভিন্ন প্রান্তে রমজানের নতুন চাঁদ দেখা গেছে। এর ফলে সৌদি আরবে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকেই শুরু হচ্ছে ১৪৪৭ হিজরি সনের পবিত্র সিয়াম সাধনার মাস। আজ এশার নামাজের পর থেকেই দেশটিতে পবিত্র তারাবিহ নামাজ শুরু হচ্ছে।
সৌদি আরবের এই ঘোষণার সাথে মিল রেখে সাধারণত সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশেই বুধবার থেকে রমজান শুরু হবে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সন্ধ্যায় পবিত্র মক্কা ও মদিনাসহ দেশের বিভিন্ন মানমন্দিরে আধুনিক টেলিস্কোপ ও খালি চোখে চাঁদ পর্যবেক্ষণের পর এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে বাংলাদেশে রমজান মাসের চাঁদ দেখার সিদ্ধান্ত নিতে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্মমন্ত্রীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে রমজান শুরু হয়। সেই হিসেবে আগামীকাল বুধবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে এ দেশে রোজা শুরু হবে। তবে দেশের কোনো প্রান্ত থেকে চাঁদ দেখার খবর পাওয়া গেলে আজ রাতেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে কমিটি।
Related News
ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম
হাফিজ মাছুম আহমদ দুধরচকী: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, ইসলামে সদকা বাRead More
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেRead More



Comments are Closed