Main Menu

সিলেটে কেন্দ্রের ভেতরে জামায়াত-বিএনপির হাতাহাতি, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের বালাগঞ্জ উপজেলায় প্রার্থীর এক এজেন্টের ভোটকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে প্রিসাইডিং কর্মকর্তা মারধরের শিকার হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে পূর্ব গৌরীপুর ইউনিয়নের মহিশাষী কেন্দ্রে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

স্থানীয় প্রশাসন ও নির্বাচন-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল রাতে বালাগঞ্জ উপজেলার মৈশাষী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সিলেট-৩ আসনে ১১-দলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলেহ উদ্দীনের এক এজেন্ট ঢোকেন। ওই এজেন্ট ছিলেন স্থানীয় জামায়াতের এক নেতা। এ খবর পেয়ে বিএনপির প্রার্থী এম এ মালিকের অনুসারীরা সেখানে গিয়ে এ ঘটনার প্রতিবাদ জানান।

ওই রাতে জামায়াত নেতা কেন কেন্দ্রে ঢুকলেন, এ নিয়ে প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সেখানে জামায়াত ও বিএনপির আরও নেতা-কর্মী জড়ো হন। এ সময় উত্তেজিত কিছু ব্যক্তি প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরীর শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পর্যবেক্ষক পরিচয়ে ঢোকার চেষ্টাকালে তিন তরুণকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী।

এছাড়া গভীর রাতে নগরীর চৌখিদিখি পেট্রোল পাম্প থেকে কিছু বাঁশের লাঠি উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় এলাকায় উত্তেজনা দেখা দেয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রাতের বেলা কেন্দ্রের ভেতরে যাওয়ার কারও সুযোগ নেই বলে জানিয়েছেন সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সারওয়ার আলম। তিনি জানান , এক প্রার্থীর এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেওয়ার জন্য ওই প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশনাও দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

এসব ঘটনাকে বিচ্ছিন্ন উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলম বলেন, দু-একটি কেন্দ্রে রাতে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তবে এসব বড় কোনো ঘটনা নয়। দ্রুতই যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোট গ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে সব ধরনের পদক্ষেপ প্রশাসনের আছে।

Manual7 Ad Code

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেটের সব আসনে বিএনপি প্রার্থীদের নির্বাচনী কাজের সমন্বয়ক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ভোটে জিততে পারবে না জেনেই জামায়াত সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি চেষ্টা করছে। এ অবস্থায় বিএনপির নেতা-কর্মীদের সারা রাত এসব কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে পাহারা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

জামায়াতের দলীয় নেতা-কর্মীরা কোনো কেন্দ্রে যায়নি জানিয়ে সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী বলেন, ‘বরং সিলেট নগরের কয়েকটি স্থানে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন। ভোট চলাকালে বিএনপির নেতা-কর্মীদের গতিবিধি নজরদারিতে রাখার জন্য প্রশাসনকে অনুরোধ জানাই।’

 

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code