উৎসবের আমেজে সিলেটে সংসদ নির্বাচন ও গণভোট শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় সিলেটে শুরু হয়েছে হয়েছে এই ভোট উৎসব। সিলেটের ৬টি আসনের ১ হাজার ১৬টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা বেলা ভাড়ার সাথে সাথে বাড়ছে।
সাদা-ব্যালটে সংসদ এবং গোলাপী-ব্যালটে গণভোট ভোট দিচ্ছেন। ভোট কেন্দ্র সহিংসতা, বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে । বাড়ানো হয়েছে প্রযুক্তিগত নিরাপত্তাও।
সিলেট জেলায় ভোটার রয়েছে, ২৯ লক্ষ ১৬ হাজার ৫৭৯ জন। এর মধ্যে পুরুষ ১৪ লাখ ৯৮ হাজার ৯৫৩, নারী ১৪ লাখ ১৭ হাজার ৬১০ এবং হিজড়া ভোটার ১৬ জন। জেলায় মোট ভোটকেন্দ্র ১ হাজার ১৬টি এবং ভোটকক্ষ ৫ হাজার ৭৮৭টি। এরমধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ২১৭টি কেন্দ্র।
সিলেট জেলার ৬টি আসনে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বুধবার সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় ভোটকেন্দ্রগুলোতে ব্যালট বাক্স ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

সিলেটের বালাগঞ্জ উপজেলায় প্রার্থীর এক এজেন্টের ভোটকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে প্রিসাইডিং কর্মকর্তা মারধরের শিকার হয়েছেন। বুধবার রাতে পূর্ব গৌরীপুর ইউনিয়নের মহিশাষী কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সিলেট নগরের শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পর্যবেক্ষক পরিচয়ে ঢোকার চেষ্টাকালে তিন তরুণকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এছাড়া গভীর রাতে নগরীর চৌখিদিখি পেট্রোল পাম্প থেকে কিছু বাঁশের লাঠি উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় এলাকায় উত্তেজনা দেখা দেয়।
Related News
সিলেটে আবাসিক হোটেল থেকে নারী-পুরুষসহ আটক ১০
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে অনৈতিক কাজেRead More
সিসিকের সাবেক প্রশাসক রেজা উন-নবীসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং সিলেটের সাবেক বিভাগীয়Read More



Comments are Closed