সোশ্যাল মিডিয়ায় ভোটের প্রচারণা নিয়ে ইসির নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি প্রচারণায় রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, এ সংক্রান্ত একটি চিঠি সব রিটার্নিং অফিসারকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৬ অনুযায়ী, কোনো প্রার্থী, তার নির্বাচনি এজেন্ট বা প্রার্থীর পক্ষে অন্য কেউ সোশ্যাল মিডিয়ায় নির্বাচনি প্রচারণা চালাতে পারবে। তবে সেই ক্ষেত্রে প্রার্থী বা দলকে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইল ও অন্যান্য শনাক্তকরণ তথ্য রিটার্নিং অফিসারের কাছে দাখিল করতে হবে।
নির্বাচনি ব্যয়সীমা সম্পর্কিত বিধি ২২-এর (২) অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে করা সমস্ত প্রচারণার ব্যয় নির্বাচনি ব্যয়ের অংশ হিসেবে গণ্য হবে এবং তা রিটার্নিং অফিসারের কাছে দাখিল করতে হবে।
ইসি রিটার্নিং অফিসারদের অনুরোধ করেছে, তারা যেন রাজনৈতিক দল ও প্রার্থীদের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য কমিশনের জনসংযোগ শাখায় প্রেরণ করেন।
Related News
প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী বছরের ২৭ মে’র মধ্যে পাঁচ ধাপে প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়নRead More
ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে হুতিদের একের পর এক হামলার পরিপ্রেক্ষিতে দেশটির বিভিন্ন বিমানবন্দরে বন্ধRead More



Comments are Closed