Main Menu

বৈশাখী যুব কল্যাণ পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দরিদ্রদের মধ্যে উপহার বিতরণ

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বৈশাখী যুব কল্যাণ পরিষদ এর কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মরহুম হাজী মোঃ গৌছ মিয়া ও উপদেষ্টাবৃন্দের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আসহায়দের মধ্যে উপহার হিসেবে খাদ্য সামাগ্রী বিতরণ করা হয়েছে।

৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের বরকান্দিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে’র চেয়ারম্যান আকিকুর রহমান আকিক।

Manual7 Ad Code

বৈশাখী যুব কল্যাণ পরিষদের সভাপতি সাংবাদিক মোঃ শাহেদ আহমদ শান্ত’র সভাপতিত্বে ও সহ ধারণ সম্পাদক মোঃ অফজাল হোসেন উজ্জল পরিচালনায় ঐতিহ্যবাহী বরইকান্দি ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন ইউকের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব কাপ্তান হোসেন, ঐতিহ্যবাহী বরইকান্দি ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সহ-সভাপতি মোহাম্মদ নজুর আহমেদ, রোটারিয়ান রাসেল মাহবুব, সংগঠনের উপদেষ্টা যথাক্রমে শাহ্ আলম, আজিজুর রহমান চৌধুরী, হাজী ফখরুল ইসলাম, আলাউদ্দিন মিয়া, ও মোঃ মনজুর আলী, মোহাম্মদ রফিক মিয়া, মোহাম্মদ ইলাছ মিয়া, মোহাম্মদ জাহেদ মিয়া, মোঃ জমির হোসেন, মোহাম্মদ সেবুল আহমদ, রুখনে আলম চৌধুরী।

বক্তব্য রাখেন বৈশাখী যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলাম ইরন, অর্থ সম্পাদক মোঃ সোহেল আহমেদ রানা, সংগঠনিক সম্পাদক দুলাল আহমদ দিপু, সদস্য তালাল আহমদ তানভীর, তানজিদ আহমদ আনন্দ প্রমুখ।

শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বৈশাখী যুব কল্যাণ পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম সুরুকি।

Manual6 Ad Code

অনুষ্ঠানে অতিথিবৃন্দদেরকে পরিষদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান এবং দরিদ্রদের মধ্যে উপহার হিসেবে চাউল ও ১টি করে মুরগী প্রদান করেন অতিথিবৃন্দ।

Manual1 Ad Code

অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্ত মানবতার কল্যাণে প্রতিষ্ঠা লগ্ন থেকে বৈশাখী যুব কল্যাণ পরিষদ সুনামের সাথে কাজ করে যাচ্ছে। শিক্ষা, চিকিৎসা, মানব সেবা সহ সকল কল্যাণমূলক কাজে এই পরিষদের অবদান রয়েছে। দেশের যে কোন দুর্যোগময় সময় সহায়তা নিয়ে পাশে দাঁড়ায় এই সংগঠন। তারই ধারাবাহিকতায় দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ একটি মহৎ ও প্রশংসনীয় উদ্যোগ। বক্তারা এই সামাজিক সংগঠনের মত অন্যান্য সংগঠনগুলোকে দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code