শিক্ষকদের বেতন সুবিধা বাড়লো, প্রজ্ঞাপন জারি
বৈশাখী নিউজ ডেস্ক: সহকারী শিক্ষক-শিক্ষিকা পদনাম অন্তর্ভুক্তি এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে অগ্রিম বর্ধিত বেতন সুবিধা প্রদান সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের ২০২৪ সালের ৩০ অক্টোবরের সম্মতির আলোকে (চাকরি বেতন ও ভাতা) আদেশ, ২০১৫-এর ১২(২) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তৎকালীন এডুকেশন ডিপার্টমেন্টের ১৯৭০ সালের ১৭ জুলাইয়ের মেমোরেন্ডাম নম্বর ৮৩২-এর তফসিলে ‘সহকারী শিক্ষক-শিক্ষিকা’ পদনাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
একই সঙ্গে উক্ত পদে কর্মরত শিক্ষকদের জন্য অগ্রিম বর্ধিত বেতন সুবিধা সংযোজন করা হয়েছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষকরা একটি অগ্রিম বর্ধিত বেতন ইনক্রিমেন্ট পাবেন। অপরদিকে, প্রথম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষকরা দুইটি অগ্রিম বর্ধিত বেতন ইনক্রিমেন্টের সুবিধা ভোগ করবেন।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এই আদেশ ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ সিদ্ধান্তের ফলে সহকারী শিক্ষক-শিক্ষিকাদের মর্যাদা ও আর্থিক সুবিধা বৃদ্ধি পাবে এবং উচ্চতর শিক্ষায় উৎসাহিত হওয়ার প্রবণতা আরও বাড়বে।
Related News
ভিসা-অভিবাসন নিয়ে যে সিদ্ধান্ত নিলো বাংলাদেশ-যুক্তরাজ্য
বৈশাখী নিউজ ডেস্ক: সংগঠিত অভিবাসন অপরাধ দমন, ভিসা ও নথিপত্র জালিয়াতি প্রতিরোধ এবং অপরাধী চক্রেরRead More
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন এক সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।Read More



Comments are Closed