নরসিংদীতে ষাটোর্ধ নারীর রহস্যজনক মৃত্যু, অভিযোগ ছেলের বিরুদ্ধে
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে ষাটোর্ধ এক নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারী ) দিবাগত রাতে সদর উপজেলা নজরপুর ইউনিয়নের দড়িনবীপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নারী জয়মালা বেগম (৬৫) নজরপুর ইউনিয়নের বুধিয়ামারা গ্রামের ইউসুফ আলীর স্ত্রী।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, নিহত জয়মালা বেগমের মোস্তফা ও মোশারফ নামের দুই সন্তান রয়েছে। তিনি বড় ছেলে মোস্তফার সাথেই বুদিয়ামারা গ্রামে স্বামীর বাড়িতে থাকতেন এবং ছোট ছেলে মোশাররফ দ্বিতীয় বিয়ে করে একই ইউনিয়নের দড়ি নবীপুর গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন। জয়মালা বেগমের স্বামী মারা যাওয়ার পরেই ছোট ছেলে মাকে চাপ দিতে থাকে বাবার জমি লিখে দিতে। সর্বশেষ সোমবার দুপুরে মাকে ছোট ছেলে মোশারফের বাড়ি দড়িনবীপুর নিয়ে যায়। পরে রাতেই মোশাররফ তার বড় ভাই মোস্তফাকে ফোনে জানায় তাদের মা আর বেঁচে নাই। পরে বড় ভাই ঘটনাস্থলে গিয়ে মায়ের মরদেহ নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে।
নিহতের বড় ছেলে মোস্তফা মিয়া অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরেই পৈত্রিক সম্পত্তি লিখে দিতে মাকে চাপ দিচ্ছিল মোশাররফ মিয়া। মা জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে তার বাড়িতে নিয়ে নির্যাতন করে হত্যা করেছে। পরে সে ও তার স্ত্রী পালিয়ে গেছে। আমি এই হত্যাকান্ডের নিরপেক্ষ তদন্ত এবং দোষি ব্যক্তির বিচার চাই।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. গুলশানারা কবির জানায়, মরদেহ পরিবারের স্বজনরাই হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। বিস্তারিত ময়নাতদন্তের পরে বলা যাবে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর আল-মামুন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
মায়ের হাত থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে মাদক মামলায় হাজতে প্রেরণ
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী কোর্ট প্রাঙ্গণে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে আসামীরা মব সৃষ্টি করেRead More
যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জরুরি বার্তা দিল দূতাবাস
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমার চেয়ে বেশি থাকলে ভবিষ্যতে দেশটি ভ্রমণের ওপর স্থায়ীRead More



Comments are Closed