অস্ত্রের খোঁজ দিলে পুরস্কার : গুলি ৫শ, পিস্তল ৫০ হাজার
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে লুণ্ঠিত পুলিশের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম জোরদার করতে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে সরকার।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদের সঠিক সন্ধান দিতে পারলে প্রকৃত তথ্যদাতাকে নির্ধারিত পুরস্কার প্রদান করা হবে।
বাংলাদেশ পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লুণ্ঠিত পিস্তল ও শটগান উদ্ধারে তথ্য দিলে ৫০ হাজার টাকা, চায়না রাইফেলের ক্ষেত্রে এক লাখ টাকা, এসএমজির জন্য দেড় লাখ টাকা এবং এলএমজি উদ্ধারে পাঁচ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। এছাড়া প্রতি রাউন্ড গুলির তথ্যের জন্য ৫০০ টাকা পুরস্কার নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে যাদের কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে, তাদের নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধভাবে ছড়িয়ে পড়া অস্ত্র ও গোলাবারুদ দ্রুত উদ্ধারের লক্ষ্যেই এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।
Related News
প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী বছরের ২৭ মে’র মধ্যে পাঁচ ধাপে প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়নRead More
ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে হুতিদের একের পর এক হামলার পরিপ্রেক্ষিতে দেশটির বিভিন্ন বিমানবন্দরে বন্ধRead More



Comments are Closed