কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সহসভাপতি গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে থানা পুলিশের ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বোরহান উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ আভিযানিক দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। রাত আনুমানিক আড়াইটার দিকে কলাবাড়ি এলাকার নিজ ঘর থেকে বোরহান উদ্দিনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বোরহান উদ্দিন দীর্ঘদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান গ্রেফতারের এ তথ্যটি নিশ্চিত করে জানান, ইউনিয়ন আওয়ামী লীগের একজন সহসভাপতিকে আটক করা হয়েছে। তাকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
গোলাপগঞ্জে আওয়ামীলীগ নেতা দুলাল গ্রেপ্তার
Manual8 Ad Code গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয়Read More
গোলাপগঞ্জে ধর্ষণ মামলা দিয়ে হয়রানির অভিযোগ প্রবাসীর
Manual8 Ad Code গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ তুলে সংবাদRead More



Comments are Closed