Main Menu

সিলেটে ভারতীয় চকলেটের চালানসহ দুই ভাই আটক

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ভারতীয় চকলেটের চালানসহ দুই ভাইকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আটককৃতরা হলেন মো. সাইফুল ইসলাম (৪৫) ও সাইফ খান (৩২)।

পুলিশ জানায়, রোববার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন ইসলাম ম্যানশনের দোতলা থেকে তাদের আটক করা হয়।

Manual3 Ad Code

আটক মো. সাইফুল ইসলাম ও সাইফ খান পিরোজপুর সদর থানার পালপাড়া শিকারপুর গ্রামের সবুর মুন্সি ও রোকেয়া বেগমের ছেলে। তাদের মধ্যে সাইফুল ইসলাম বর্তমানে ঝালকাঠি জেলার সদর থানার কিপাইতনগর এলাকায় বসবাস করছেন। অপরদিকে সাইফ খান যশোর সদর থানার পালবাড়ি নওদা এলাকার বাসিন্দা।

Manual1 Ad Code

পুলিশ জানায়, আটকের সময় তাদের হেফাজত থেকে আনুমানিক এক লাখ ১৩ হাজার টাকা মূল্যের ভারতীয় কিটক্যাট, মেন্টোস ক্যান্ডিসহ বিভিন্ন ধরনের চকলেট জাতীয় চোরাই পণ্য জব্দ করা হয়।

Manual7 Ad Code

এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code