Main Menu

শ্রীমঙ্গলে এলপিজি গ্যাস বেশি দামে বিক্রি করায় জরিমানা

Manual8 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

Manual3 Ad Code

রোববার (৪ জানুয়ারী) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ উল্লাহ আকনের নেতৃত্বে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

Manual6 Ad Code

অভিযানে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির দায়ে শহরের ন্যাশনাল ট্রেডিংকে পাঁচ হাজার টাকা ও কৃষ্ণচূড়া এন্টারপ্রাইজকে আট হাজার টাকা জরিমানা করা হয়।

Manual3 Ad Code

দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন জানান, সরকার নির্ধারিত মূল্যের বাইরে এলপিজি বিক্রির কোনো সুযোগ নেই। অবৈধ মজুদ বা মূল্যবৃদ্ধির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ছবির ক্যাপশন: ১ ও ২, শ্রীমঙ্গলে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code