হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্দরবারস্থ হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ ডিসেম্বর বুধবার দুপুরে সিলেট নগরীর বন্দরবাজাস্থ সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির প্রধান উপদেষ্টা প্রবীন ব্যবসায়ী রফিকুল হক এর সভাপতিত্বে সাধারণ সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির ২০২৬-২৮ইং সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন-
সভাপতি হাজী মোঃ রইছ আলী, সহ সভাপতি আক্তার হোসেন সুহেল ও হাজী বেলাল আহমদ, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম, সহ-সাধারণ সম্পাদক সাহেদ বকস ও আজিজুল মকসুদ তালহা, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, দপ্তর সম্পাদক মঞ্জুর আহমদ, প্রচার সম্পাদক সৈয়দ মুরাদ হোসেন রাজিব, সদস্য মোঃ নুরুল ইসলাম, রিন্টু চক্রবর্তী, মাহবুব আলম, সিরাজুল ইসলাম, সাদ্দাম হোসেন মিলন ও বিজয় দাস সানি।
সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সমিতির প্রধান উপদেষ্টা প্রবীন ব্যবসায়ী রফিকুল হক বলেন, নবগঠিত কমিটির নেতৃবৃন্দের গতিশীল নেতৃত্বের মাধ্যমে হাসান মার্কেটের অতীত ঐতিহ্য লালন ও ধারণ করে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি
Related News
হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগেRead More
সিলেটে তেমুখীতে জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুলRead More



Comments are Closed