সিলেটে ট্রাকে পাথরের নিচে মিলল ৮১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা থেকে ভারতীয় চোরাচালানের মালামালসহ মো. জাকারিয়া ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারী) বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল।
তারা জানায় বুধবার দুপুর ১টার দিকে মোমিনখলা মুছারগাঁও এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে পাথর বোঝাই একটি ট্রাকে ভারতীয় চোরাই পণ্যসহ তাকে গ্রেপ্তার করা হয়।
জাকারিয়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার খাড়িতা এলাকার মো. খাজা মিয়া ও নুরুন্নাহার বেগমের ছেলে।
পুলিশ জানায়, বুধবার দুপুর ১টায় সিলেট-ঢাকা মহাসড়ক থেকে একটি টাটা ট্রাকে করে ১০০ ঘনফুট পাথর নিয়ে যাচ্ছিলেন জাকারিয়া। ট্রাকটি তল্লাশি করে পাথরের নিচে পাওয়া যায় ৮১ লাখ ২৯ হাজার ৬৪০ টাকার ভারতীয় অবৈধ পণ্য। এরমধ্যে ছিল নিভিয়া বডিলোশন ১০২৬ পিস, ৫ লাখ ৫৪ হাজার ৪০০ পিস ডাইক্লোফেনাক ট্যাবলেট, ২০ হাজার তিনশ’ ৪ পিস ক্রিম আরও নানা কসমেটিক্স সামগ্রী।
তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে জাকারিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
Related News
সিলেটে দূর্ঘটনায় মা-মেয়ে নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহতেরRead More
মূল্য ছাড়ের ঘোষণা দিয়ে প্রতারণা, সিলেটে ৪ কাপড়ের দোকানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সাইনবোর্ডে ৭০ শতাংশ মূল্য ছাড়ের ঘোষণা। কিন্তু বাস্তবে ছাড় দেওয়া হচ্ছে মাত্রRead More



Comments are Closed