Main Menu

গোয়াইনঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী-শিশুসহ ১১ জন আটক

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় মানব পাচার মামলার এক আসামিসহ ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।

Manual7 Ad Code

সোমবার (২৯ ডিসেম্বর)) রাতে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের কুলুমছড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে মানব পাচার মামলায় অভিযুক্ত রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নতুন গুরগুরি এলাকার অজয় বিশ্বাস (৩০) রয়েছেন।

পুলিশ জানায়, গত ২২ ডিসেম্বর মানব পাচার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পেয়ে আবারও তিনি ভারত সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোয়াইনঘাটের কুলুমছড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ১০ জনকে আটক করে বিজিবি। আটক ব্যক্তিদের মধ্যে ছয়জন পুরুষ, চারজন নারী ও একজন শিশু রয়েছে। পরে মঙ্গলবার সকালে তাদের গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Manual6 Ad Code

এদিকে একই রাতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ওই এলাকা থেকেই অজয় বিশ্বাসকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, আটক ১০ জনকে অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে অজয় বিশ্বাস সীমান্ত এলাকায় নিয়ে গিয়েছিলেন।

Manual3 Ad Code

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Manual8 Ad Code

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘আটক ব্যক্তিদের মধ্যে একজনকে মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code