সিলেটে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে মহাসড়কে একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। তার পরনের কাপড় ও সামগ্রিক থেকেও এমন ধারণা পাওয়া গেছে। তবে দুর্ঘটনার পর থেকে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বর্তমানে মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ জানিয়েছে, কেউ যদি নিহত ব্যক্তিকে চিনে থাকেন বা তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে নিকটস্থ থানা অথবা দক্ষিণ সুরমা থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed