কমলগঞ্জে র্যাবের অভিযান ৯টি এয়ারগান উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে পরিত্যক্ত একটি স্থান থেকে ৯টি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে কমলগঞ্জ থানাধীন পূর্ব জালালপুর এলাকায় অভিযান চালিয়ে এসব এয়ারগান উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-৯ সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল টহল ও বিশেষ অভিযান পরিচালনাকালে কমলগঞ্জ থানাধীন ৭নং আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর এলাকায় একটি পরিত্যক্ত ভিটার পাশের ঝোপে তল্লাশি চালায়। এ সময় পাটের বস্তার ভেতর পরিত্যক্ত অবস্থায় ৯টি এয়ারগান উদ্ধার করা হয়।
র্যাবের ধারণা, উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব আরও জানায়, গত ৫ আগস্ট ২০২৪ তারিখ থেকে অদ্যাবধি র্যাব-৯ এর দায়িত্বপূর্ণ এলাকা সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে মোট ২৬টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৪ হাজার ৭৫৫ গ্রাম বিস্ফোরক, ২৩টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১১টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসমূহ জিডিমূলে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।’
Related News
জুড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামী লীগের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরীRead More
কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে চা শ্রমিকদের অবস্থান ধর্মঘট
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগাRead More



Comments are Closed