সিলেটে ভারতীয় অবৈধ কসমেটিকসসহ ২জন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে চোরাই পথে নিয়ে আসা ভারতীয় কসমেটিকস দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় বিমানবন্দর থানা পুলিশ।
এরআগে বুধবার (১০ ডিসেম্বর) রাতে বিমানবন্দর থানাধীন ধোপগুল এলাকায় চেকপোস্ট বসিয়ে সিলেটগামী একটি সিএনজি অটোরিকশায় (সিলেট-থ-১১-২৯১৮) তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরণের ভারতীয় কসমেটিকস জব্দ করে পুলিশ। জব্দকৃত ভারতীয় পণ্যের বাজার মূল্য প্রায় ১ লাখ ২৬ হাজার ৪৫০ টাকা।
জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে ২৭৯ বোতল অলিভ ওয়েল, ৯০ বোতল বডি লোশন রয়েছে। এসময় একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, জৈন্তাপুরের উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের শ্যামপুর দলইপাড়া গ্রামের কুতুব শিকদারের ছেলে মাসুম শিকদার (৩০) ও একই ইউনিয়নের ফতেপুর ইসলাম নগর গ্রামের মৃত মরম আলীর ছেলে রায়হান (২৫)।
এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed