আবার আসছে টানা ৩ দিনের ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আবারও আসছে টানা ৩ দিনের ছুটি। বছরের শেষ প্রান্তে এ ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) খ্রিস্টানদের বড়দিনের সরকারি ছুটি পড়েছে। এর পরদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন বন্ধ থাকছে অফিস।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর আরও দুটি ছুটি পাবেন চাকরিজীবীরা। সবগুলোই সাধারণ ছুটি। তবে নভেম্বরে কোনো ছুটি নেই।
বছরের শেষে দুটি ছুটি রয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য, যার মধ্যে একটির সঙ্গে শুক্র ও শনিবার মিলেছে।
এর আগে, চলতি বছরের সরকারি ছুটির মধ্যে বিজয় দিবস (১৬ ডিসেম্বর) মঙ্গলবার পড়েছে।
২০২৬ সালের ছুটির তালিকাও সম্প্রতি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। তবে, আগামী বছরের মোট ছুটি কমে আছে ২৮ দিন। অবশ্য এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে।
Related News
প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী বছরের ২৭ মে’র মধ্যে পাঁচ ধাপে প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়নRead More
ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে হুতিদের একের পর এক হামলার পরিপ্রেক্ষিতে দেশটির বিভিন্ন বিমানবন্দরে বন্ধRead More



Comments are Closed