সিলেট সীমান্তে ভারতীয় র্পেঁয়াজ-টমেটোর বিশাল চালান আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ ও টমেটো আটক করেছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ নভেম্বর) ও শুক্রবার (৭ নভেম্বর) সীমান্তবর্তী বাংলাবাজার, বিছনাকান্দি, সংগ্রাম ও প্রতাপপুর বিওপি এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ২৬ হাজার ৫১০ কেজি ভারতীয় পেঁয়াজ ও ১২ হাজার ১২০ কেজি টমেটো আটক করা হয়।
বিজিবি বলছে, এসব পণ্য অবৈধভাবে সীমান্ত দিয়ে দেশে আনা হচ্ছিল পাচারের উদ্দেশ্যে। আটককৃত পেঁয়াজ ও টমেটো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও জাল মুদ্রা প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed