সিলেটে আবাসিক হোটেল থেকে ৪ নারী-পুরুষ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২ নভেম্বর) বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশ নগরীর লাল বাজারস্থ “হোটেল এমদাদিয়া” আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ২ জন পুরুষ ও ২ জন নারীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলোঃ হাকিম উল্লাহ (২৬), বিল্লাল হোসেন (৪০), মোছাঃ মিতা বেগম (২৮), মোছাঃ কুলসুমা বেগম (৩৬)।
গ্রেফতারকৃতদের কোতোয়ালী মডেল থানার নন- এফআইআর-৪৬৮, তারিখ-০৩/১১/২০২৫ খ্রিঃ, সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed