সিলেটের ১৯ আসনের মধ্যে ১৪টিতে বিএনপির প্রার্থী ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের চার জেলায় ১৯টি আসনের মধ্যে ১৪টিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। খালি রাখা হয়েছে পাঁচটি আসন।
ঘোষিত তালিকা অনুযায়ী, সিলেট জেলার ৬টি আসনের মধ্যে ৪টিতে, সুনামগঞ্জের ৫ আসনের মধ্যে ৩টিতে, হবিগঞ্জের ৪ আসনের মধ্যে ৩টিতে এবং মৌলভীবাজারের ৪ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সিলেট-৪, সিলেট-৫, সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৪ এবং হবিগঞ্জ-১ আসনে প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে।
সিলেট জেলার প্রার্থীরা হলেন—
সিলেট-১ (সদর ও দক্ষিণ সুরমা): বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মুক্তাদির আহমদ।
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর): নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদী লুনা।
সিলেট-৩ (ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ): বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালিক (এম এ মালিক)।
সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ): সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) এবং সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি।
মৌলভীবাজার জেলার প্রার্থীরা হলেন—
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি): জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু।
মৌলভীবাজার-২ (কুলাউড়া): জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সওকত হোসেন সকু।
মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর): প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে ও জেলা বিএনপির সভাপতি নাসের রহমান।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ): মো. মজিবুর রহমান চৌধুরী।
হবিগঞ্জ জেলার প্রার্থীরা হলেন—
হবিগঞ্জ-২: বিএনপির কেন্দ্রীয় নেতা সাখাওয়াত হোসেন জীবন।
হবিগঞ্জ-৩: কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ।
হবিগঞ্জ-৪: এস এম ফয়সল।
হবিগঞ্জ-১ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।
সুনামগঞ্জ জেলার প্রার্থীরা হলেন—
সুনামগঞ্জ-১ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক।
সুনামগঞ্জ-৩ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।
সুনামগঞ্জ-৫ বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক তিনবারের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে তিনি জানান, বিএনপি এবার মোট ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। অবশিষ্ট আসনগুলোতেও ধাপে ধাপে প্রার্থীর নাম জানানো হবে।
দলীয় সূত্র জানিয়েছে, আগামী এক-দুই দিনের মধ্যেই বাকি আসনগুলোর প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে। ইতোমধ্যে ঘোষিত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন।
সিলেট অঞ্চলে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
Related News
সিলেটে গান গাইতে এসে প্রাণ গেলো বাউল শিল্পী পেহেলী ভৈরবীর
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জনRead More
সুনামগঞ্জে সড়কের ওপর রামদা দিয়ে কুপিয়ে কৃষককে হত্যা, আহত ৫
Manual4 Ad Code বিশেষ সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুরে সড়কের ওপর রামদা দিয়ে কুপিয়ে প্রতিপক্ষের লোকজন মধুRead More



Comments are Closed