হাওরে ১ হাজার ২৬৮ কোটি টাকার প্রকল্প স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৮ জেলার হাওর অঞ্চলে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ‘জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি স্থগিত করেছে সরকার।
মঙ্গলবার (২১ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রস্তাবিত এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ২৬৮ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ৩০৫ কোটি, ইফাদের ঋণ ৮৫১ কোটি এবং ডানিডার অনুদান ১০৯ কোটি ৮০ লাখ টাকা হিসেবে নির্ধারিত ছিল।
বৈঠকে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রকল্পটির বিরোধিতা করেন।
তিনি বলেন, ‘হাওরে পরিবেশ নষ্ট করে অবকাঠামো নির্মাণ করা যাবে না।’
তার আপত্তির পরিপ্রেক্ষিতে প্রকল্পটি অনুমোদন না দিয়ে স্থগিত করা হয়। একই সঙ্গে একনেক হাওরের অবকাঠামো নির্মাণ অংশ বাদ দিয়ে প্রকল্পের ডিপিপি (বিস্তারিত প্রকল্প প্রস্তাব) সংশোধনের নির্দেশ দিয়েছে।
Related News
মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন শর্ত, না মানলে কঠোর ব্যবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সকল মোটরসাইকেলে পেছনের মতো করে সামনের দিকেও নির্ধারিত শর্ত মেনে ম্যানুয়ালRead More
সারা দেশে স্থানীয় সরকারের সব দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় সরকার বিভাগ সরকারের সকল প্রকার নির্মাণ, সেবা ও পণ্য ক্রয়ের দরপত্রRead More



Comments are Closed