শ্রীমঙ্গলে ট্রেনে টিকিটবিহীন যাত্রী ও কালোবাজারি, অভিযানে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনে টিকিটবিহীন যাত্রী ও টিকিট কালোবাজারি রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকনের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়। দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসে ‘এনআইডি যার, টিকিট তার’ এই নীতির আওতায় যাত্রীদের টিকিট ও জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেনসহ রেলওয়ে পুলিশ ও আরএনবি সদস্যরা।
স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন বলেন, “টাস্কফোর্সের সদস্যরা স্টেশনে প্রবেশের সময় এবং ট্রেনে উঠার পর যাত্রীদের টিকিট ও এনআইডি যাচাই করেন। এতে করে যাত্রীদের মাঝে সচেতনতা বাড়বে।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন জানান, অভিযানকালে যাত্রীদের টিকিটের সঙ্গে এনআইডি মেলানোর সময় তিনজন যাত্রীর টিকিটের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্য না মেলায় তাদের ছয়শত টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, “এই অভিযান নিয়মিতভাবে চলবে যাতে টিকিট কালোবাজারি ও অনিয়ম প্রতিরোধ করা যায়।”
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, যাত্রীসেবায় স্বচ্ছতা আনতে এবং কালোবাজারি দমনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Related News
জুড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামী লীগের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরীRead More
কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে চা শ্রমিকদের অবস্থান ধর্মঘট
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগাRead More



Comments are Closed