৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষার ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে।
রোববার (১৯ অক্টোবর) রাতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
পিএসসি সূত্রে জানা যায়, পরীক্ষায় মোট ১ হাজার ২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তারা পরবর্তী ধাপে অংশ নেওয়ার যোগ্য হয়েছেন।
এবারের ৪৯তম (বিশেষ) বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল নির্দিষ্ট পেশাগত ক্যাডারগুলোর শূন্যপদ পূরণের জন্য। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পিএসসি জানায়, উত্তীর্ণদের তালিকা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে দেখা যাবে।
« দেশের বাজারে আরও বাড়ল স্বর্ণের দাম (Previous News)
(Next News) হাওর রক্ষায় মৌলভীবাজারে মানববন্ধন, বিক্ষোভ »
Related News
প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী বছরের ২৭ মে’র মধ্যে পাঁচ ধাপে প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়নRead More
ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে হুতিদের একের পর এক হামলার পরিপ্রেক্ষিতে দেশটির বিভিন্ন বিমানবন্দরে বন্ধRead More



Comments are Closed