Main Menu

সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন পেয়েছে সিলেট ট্যুরিস্ট ক্লাব

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী ভ্রমণ বিষয়ক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট ট্যুরিস্ট ক্লাব সরকারি নিবন্ধন পেয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদফতর থেকে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে এ নিবন্ধন দেয়া হয়। নিবন্ধন নাম্বার: সিল- ১৩৯৭/২০২৫।

Manual6 Ad Code

গত ১৬ অক্টোবর, বৃহস্পতিবার বিকালে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ে সিলেট ট্যুরিস্ট ক্লাব সভাপতি রোটারিয়ান মকসুদুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক সাংবাদিক মাজহারুল ইসলামী সাদী সহ ক্লাব নেতৃবৃন্দের কাছে নিবন্ধন সনদ হস্তান্তর করেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: আব্দুর রফিক।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক, সিলেট ট্যুরিস্ট ক্লাবের সিনিয়র-সহ-সভাপতি নুরুল ইসলাম রূপন, সহ-সভাপতি এনামুল কবীর, সহ-সাধারণ সম্পাদক শাহ রুম্মানুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান মাসুম, অফিস সম্পাদক খয়রুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক কুতুব উদ্দিন। বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code