ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় সাতজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
নিহতের স্বজনদের মাধ্যমে জানা গেছে, বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যার দিকে সাগরে কাজ শেষে তারা মাইক্রোবাসযোগে বাসায় ফিরছিলেন। এ সময় সড়ক দুর্ঘটনায় তাদের গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। নিহত সবাই সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।
জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িতে মোট ১১ যাত্রী ছিল। এর মধ্যে ঘটনাস্থলেই সাতজন মারা যান। নিহত সাত বাংলাদেশির সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে।
৫নং ওয়ার্ড সারিকাইত ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সাতজনের মধ্যে এ পর্যন্ত পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।নিহতদের সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে। এরমধ্যে পাঁচজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— বাবলু, সাহাবুদ্দিন, আমিন সওদাগর, আরজু ও রকি।মরদেহগুলো বর্তমানে দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের বরাত দিয়ে জানা গেছে, দুকুম এলাকায় মাছধরা শেষে ফেরার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং বাকিরা হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। একসঙ্গে একই এলাকার সাত প্রবাসীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
সারিকাইতের এক বাসিন্দা বলেন, একটা পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন কেউ কেউ। এই দুর্ঘটনার খবর সহ্য করা সত্যিই কঠিন।
ওমানপ্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় বাংলাদেশ দূতাবাসও বিষয়টি তদারকি করছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ওমান হলো বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির অন্যতম গন্তব্য।
প্রচুর বাংলাদেশি সেখানে কাজ করেন। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পর দেশটি বাংলাদেশের শ্রমবাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ।
Related News
জাল নথির কারণে নিউজিল্যান্ডে ৭০ শতাংশ বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: জাল নথিপত্রের বিষয়ে যাচাই-বাছাই জোরদার করায় নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হারRead More
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবংRead More



Comments are Closed