ওসমানী হাসপাতালে ২ মোবাইল চোর আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর টিকিট কাউন্টারের সামনে থেকে ২ মোবাইল ফোন চোরকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩টি চোরাই ফোন উদ্ধার করা হয়।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার করইতলা গ্রামের মৃত আছাব আলীর ছেলে আব্দুল হামিদ (৩৬) ও সিলেটে বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের দুদু মিয়ার ছেলে ইব্রাহিম আলী মাসুম (২৬)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- শুক্রবার রাত ১১টার দিকে ওসমানী হাসপাতালের আউটডোর টিকিট কাউন্টারের সামনে থেকে আব্দুল হামিদ ও ইব্রাহিম আলী মাসুমকে আটক করে কোতোয়ালি থানাপুলিশের একটি টিম।
এসময় তাদের কাছ থেকে ৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Related News
সিলেটে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িকRead More
সিলেটে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় অটোরিকশাচালক জেলে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানাধীন মহালদিক হিলুয়াছড়ায় স্লুইস গেট ও সেতুর নিচ থেকে অবৈধভাবেRead More



Comments are Closed