Main Menu

সিলেটে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে ধরলো পুলিশ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট উজ্জ্বল ও আতিক নামের দুই যুবককে ইয়াবার চালানসহ আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত পৌণে ১১টার দিকে আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মো. মিজানুর রহমানের নেতৃত্বে চৌকিদেখি ইলাশকান্দি আলী মঞ্জিলের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার কচুয়ারপাড় গ্রামের আবদুস সামাদের ছেলে উজ্জ্বল আহমদ (৩৫) ও এয়ারপোর্ট থানাধীন লালবাগ গ্রামের মৃত আবদুল আউয়ালের ছেলে আতিক ওরফে রুবেল।

তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

Share





Related News

Comments are Closed