দক্ষিণ আফ্রিকায় ফ্রিজ থেকে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার
প্রবাস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় কাজী মহিউদ্দিন পলাশ (৩৩) নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ ফ্রিজ থেকে উদ্ধার করেছে পুলিশ। তিন দিন ধরে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ফ্রিজ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত কাজী মহিউদ্দিন পলাশ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাবুয়া গ্রামের বাসিন্দা মরহুম কাজী আমিনুল উল্যাহর ছেলে। তিনি দুই সন্তানের জনক।
দক্ষিণ আফ্রিকা পুলিশ জানায়, পলাশকে তার মালাউই (দক্ষিণ-পূর্ব আফ্রিকার একটি দেশ) নাগরিক এক কর্মচারী হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে। পরে মরদেহ ফ্রিজে লুকিয়ে রেখে পালিয়ে যায়। হত্যার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় প্রবাসীরা।
নিহতের বড় ভাই কাজী সালাউদ্দিন মাসুম জানান, জীবিকার তাগিদে ২০১২ সালে দক্ষিণ আফ্রিকায় যান পলাশ। পরে উইটব্যাংক এলাকায় ব্যবসা শুরু করেন তিনি। দীর্ঘ প্রায় ১০ বছর পর দেশে ফিরে বিয়ে করেন এবং এক বছর আগে আবারও আফ্রিকায় যান। তার তিন বছর ও এক বছরের দুটি ছোট ছেলে সন্তান রয়েছে।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান বলেন, পরিবারের স্বপ্ন পূরণের লক্ষ্যে ১৪ বছর আগে পলাশ আফ্রিকা যান। তার মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোক নেমে এসেছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।
Related News
জাল নথির কারণে নিউজিল্যান্ডে ৭০ শতাংশ বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: জাল নথিপত্রের বিষয়ে যাচাই-বাছাই জোরদার করায় নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হারRead More
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবংRead More



Comments are Closed