Main Menu

জৈন্তাপুরে ১৫৮ পিস ইয়াবাসহ আটক ১

Manual7 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের তামাবিল হাইওয়ে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫৮ পিস ইয়াবাসহ ১জনকে আটক করা হয়েছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ২৮ আগষ্ট বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল ইউনিয়নের পানিছড়া কালীমন্দিরের সম্মুখে হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. তারেক আহমেদ রুদ্র’র নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) আবদুল বাতেন, এটিএসআই মৃণাল কান্তি ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে হাইওয়ে পুলিশ। এসময় লোকাল যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে ১৫৮ পিছ ইয়াবা সহ একজনকে আটক করা হয়।

Manual4 Ad Code

আটককৃত উমর আলী (৫০) সিলেটের শাহপরান থানাধীন বাহুবল ১ নম্বর রোডের বাসিন্ধা মো. আকদ্দস আলীর ছেলে।

Manual4 Ad Code

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, মাদক বিরোধী অভিযানে ১৫৮ পিছ ইয়াবা সহ উমর আলীকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code