Main Menu

শাবিপ্রবি সমাজবিজ্ঞান সমিতির নেতৃত্ব যারা

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান সমিতি ২০২৫-২৬’র কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ কমিটিতে সহ-সভাপতি পদে সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী শাহজাহান কবির হীরা এবং সাধারণ সম্পাদক পদে স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী জফুর উদ্দিন আশরাফ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ অগাস্ট) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে নির্বাচিত প্রতিনিধিদের নাম ঘোষণা করা হয়।

পদাধিকারবলে এ কমিটির সভাপতি হিসেবে বিভাগের প্রধান অধ্যাপক আল আমিন এবং কোষাধ্যক্ষ হিসেবে সেবক কুমার সাহা দায়িত্ব পালন করবেন।

কমিটির নির্বাচিত অন্য প্রতিনিধিরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত সারওয়ার শিপার, দপ্তর সম্পাদক ফেরদৌস হাসান, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিনহাজ, সমাজসেবা সম্পাদক ইয়াছিন আরাফাত, প্রচার সম্পাদক সাদিয়া ইসলাম মীম ও ক্রীড়া সম্পাদক রেজুয়ান আহমদ।

এছাড়া নতুন এ কমিটিতে কার্যকরী সদস্য পদে মোহাম্মদ সোলাইমান, ফারহানা আফরিন, মাহমুদ আজাদ, মুশফিকুর রহমান ও নীলিমা নাসরিন নির্বাচিত হয়েছেন।

Share





Related News

Comments are Closed