সিলেটে আবাসিক হোটেল থেকে যুবক-যুবতি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে যুবক যুবতিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে সিলেট মহানগর পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলীর আবাসিক হোটেল ঢাকা প্যালেস থেকে ওই যুবক যুবতিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন সুমন্ত পাল (৩০) ও রাজিয়া বেগম (২৫)। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় নন এফআইআর মামলা (নং ১৫১/ ১৪/০৮/২৫) দায়ের করে দুজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।
Related News
সিলেটে দূর্ঘটনায় মা-মেয়ে নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহতেরRead More
মূল্য ছাড়ের ঘোষণা দিয়ে প্রতারণা, সিলেটে ৪ কাপড়ের দোকানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সাইনবোর্ডে ৭০ শতাংশ মূল্য ছাড়ের ঘোষণা। কিন্তু বাস্তবে ছাড় দেওয়া হচ্ছে মাত্রRead More



Comments are Closed