দক্ষিণ সুরমা থেকে ৮ জুয়াড়ি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে তীর শিলং জুয়ার বোর্ড থেকে ৮ জুয়াড়িকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) নগরীর দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাটস্থ মাছবাজারে অভিযান দিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, রংপুর জেলার কোতোয়ালী থানার প্রধান পোষ্টঅফিসের রসূলপুর এলাকার মৃত মোঃ উসমান গনির ছেলে মনা মিয়া (৪৩), সিলেটের দক্ষিণ সুরমা থানা মোমিনখলা এলাকার মৃত আব্দুল সালামের ছেলে বদরুল ইসলাম (৩৭), সিলেটের দক্ষিণ সুরমা থানার গালিমপুর এলাকার মৃত মো. ইউনুছ মিয়া মো. ইসমাইল হোসেন (৫৪), সিলেটের দক্ষিণ সুরমা থানার শিববাড়ী ধইনপুর এলাকার মৃত বাদশা মিয়ার মো. এনাম মিয়া (২৫), সুনামগঞ্জ জেলার ছাতক থানার রহমতপুর এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে মো. বাবুল মিয়া (৩৩), সিলেটের গোলাপগঞ্জ থানার রাখালগঞ্জ ধরা এলাকার মৃত আনফর আলীর ছেলে মো. লালন উদ্দিন (৪৩), সিলেটের গোলাপগঞ্জ থানার ঢাকা দক্ষিণের দত্তরাইল এলাকার মৃত মিজান আলীর ছেলে শেকন আহমেদ (৩৭), নেত্রকোণা জেলার দূর্গাপুর থানার বনগ্রাম এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে মো. চাঁন মিয়া (৩৬)।
জানা গেছে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাটস্থ মাছবাজারে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে তীর শিলং জুয়ার বোর্ড থেকে ৮ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘বৃহস্পতিবার সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে তীর শিলং জুয়ার বোর্ড থেকে ৮জন জুয়াড়িকে আটক করা হয়েছে। উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
Related News
সিলেটে দূর্ঘটনায় মা-মেয়ে নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহতেরRead More
মূল্য ছাড়ের ঘোষণা দিয়ে প্রতারণা, সিলেটে ৪ কাপড়ের দোকানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সাইনবোর্ডে ৭০ শতাংশ মূল্য ছাড়ের ঘোষণা। কিন্তু বাস্তবে ছাড় দেওয়া হচ্ছে মাত্রRead More



Comments are Closed