মৌলভীবাজার থেকে যুবক নিখোঁজ, জগন্নাথপুরে লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার মীরপুর এলাকার মনু নদীতে পড়ে নিখোঁজ যুবকের লাশ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) রাতে জগন্নাথপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে। শনিবার (৯ আগস্ট) সকালে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত মছব্বির আহমদ (৩২) মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
জানা গেছে, গত বুধবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার মীরপুর গ্রামের এক বন্ধুর বাড়ি থেকে নৌকাযোগে ফেরার পথে মনু নদীতে পড়ে নিখোঁজ হন মছব্বির আহমদ। ঘটনার দুদিন পর শুক্রবার রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীতে ভাসমান লাশ পাওয়ার সংবাদে আলাল মিয়া এসে তার ভাইকে শনাক্ত করেন।
আলাল মিয়া বলেন, গত বুধবার আমার ভাই তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে সে নিখোঁজ হয়। তিনি আরো জানান, ঘটনার পরদিন তিনি মৌলভীবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, লাশটি ময়না তদন্তের জন্য শনিবার সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
কমলগঞ্জে সড়কের পাশ থেকে ১৪টি মূল্যবান গাছ চুরি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর সড়কের পাশ থেকে বিভিন্ন প্রজাতির ১৪টি বৃহদ আকারেরRead More
কমলগঞ্জের মুন্সীবাড়ির উদ্যোগে ৩০০ মানুষের মাঝে বস্ত্র বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মুন্সিবাড়িতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিতRead More



Comments are Closed