আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ, মেজর সাদিকের স্ত্রী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত সেনা কর্মকর্তা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর কে বি কনভেনশন হলের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
সূত্র জানায়, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গোপনে গেরিলা প্রশিক্ষণ দেওয়ার সময় সুমাইয়া জাফরিন তার স্বামী মেজর সাদিকের সঙ্গে সক্রিয়ভাবে অংশ নিতেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই তাকে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে, রাজধানীর বসুন্ধরা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের ২২ জন নেতা-কর্মীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়।
ঘটনার মূল অভিযুক্ত মেজর সাদিককে গত ১৭ জুলাই উত্তরা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়।
১ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। এরই মধ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। পূর্ণ তদন্ত শেষে সেনাবাহিনীর প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সুমাইয়া জাফরিনকে আটকের মাধ্যমে গেরিলা প্রশিক্ষণ ও গোপন বৈঠকের ঘটনায় তদন্ত নতুন মোড় নিতে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
Related News
যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জরুরি বার্তা দিল দূতাবাস
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমার চেয়ে বেশি থাকলে ভবিষ্যতে দেশটি ভ্রমণের ওপর স্থায়ীRead More
সাভারে মাদরাসা ছাত্রী নিখোঁজের ৬ দিনেও সন্ধান মেলেনি
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের হেমায়েতপুরে যাদুরচর এলাকার আয়েশা সিদ্দিকা রাযি বালিকা মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রীRead More



Comments are Closed