সিলেটে দুই আবাসিক হোটেল থেকে ১০ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দুটি আবাসিক হোটেল থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ নারী-পুরুষকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পৃথক অভিযানে বৃহস্পতিবার (১৯ জুন) বিকাল ও রাতে তাদের আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন ‘আল-তকদির’ আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৪ নারী ও ৩ পুরুষকে আটক করে।
আটকরা হলেন- নুপুর আক্তার (২৮), রুনা আক্তার (২৭), জলি খাতুন (২১), চাম্পা বেগম (৩২), মো. শামিম আহমেদ (২৫), সাজু মিয়া (২৪) ও সুজিত দাস (৫০)।
অপরদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার ‘রজনীগন্ধা আবাসিক হোটেলে’ অভিযান পরিচালনা করে সেখানেও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ২ পুরুষ ও ১ নারীকে আটক করে ডিবি পুলিশ।
আটকরা হলেন- আমিনুল ইসলাম (২৮), মর্জিনা আক্তার (২২) ও হোটেল ম্যানেজার বাদশা মিয়া (২৪)।
Related News
সিলেটে নির্মাণাধীন বাসা থেকে প্রহরীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর খাদিমপাড়ার ৪ নম্বর রোডের একটি নির্মাণাধীন বাসা থেকে ইরফান আলীRead More
সিলেটে ১০ মামলার আসামি তপু গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অভিযান চালিয়ে মো. আলী আকবর তপু মিয়াকে গ্রেফতার করেছে কোতোয়ালীRead More



Comments are Closed