Main Menu

সাবেক মন্ত্রী ইমরান আহমদ কারাগার থেকে ওসমানী হাসপাতালে ভর্তি

বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ইমরান আহমেদ সিলেট-৪ আসনের সংসদ সদস্য ছিলেন।

মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টার দিকে তাঁকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়।

বর্তমানে তিনি হাসপাতালের তৃতীয় তলার ১০ নম্বর ওয়ার্ডের অধীনে ১৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার রাতে ওসমানী হাসপাতাল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার সকালে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে হাসপাতালের তৃতীয় তলার ১০ নম্বর ওয়ার্ডের অধীনে ১৩ নম্বর কেবিনে নেওয়া হয়।

ওসমানী হাসপাতাল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন বলেন, মঙ্গলবার সকালে সাবেক মন্ত্রী ইমরান আহমদকে হাসাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি হাসপাতালের তৃতীয় তলার একটি কেবিনে রয়েছেন। তাঁকে ‍পুলিশি নিরাপত্তায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ২১ অক্টোবর রাতে ঢাকার বনানী থেকে সাবেক মন্ত্রী ইমরান আহমদকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে সিলেটের একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়। গত ৫ ফেব্রুয়ারি সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ওইদিন তিনটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর থেকে তিনি সিলেট কারাগারে ছিলেন।

Share





Related News

Comments are Closed