Main Menu

প্রবীণ ফটো সাংবাদিক আতা’র ছেলে রেজাউর রহমান রনি নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও দৈনিক সিলেট বাণীর প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতার ২য় ছেলে মো. রেজাউর রহমান রনি নিখোঁজ রয়েছে।

সে গত শুক্রবার (৯ মে) রাতে কাউকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। সব আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি।

জানা যায়, রনি একজন মানসিক ভারসাম্যহীন। নগরীর ৬৩নং মেন্দিবাগের বাসিন্দা সিনিয়র ফটো সাংবাদিক আতাউর রহমান আতার ২য় ছেলে রনি। তার বয়স ২৭ বছর।

কেউ রনির খোঁজ পেলে নিকটস্থ থানায় অথবা নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। যোগাযোগের নং- ০১৭১১-৪৪৫৩৫৩। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed