গোলাপগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাজু গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহসভাপতি ফরিদ আহমেদ সাজুকে (২৮) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
রোববার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার পৌর শহরের আব্দুল মুতলিব কমপ্লেক্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফরিদ উদ্দিন আহমদ সাজু গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিন কানিশাইলের গৌস উদ্দিনের ছেলে। তিনি গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন। গত ৮ জানুয়ারী দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলা নং-০৬।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যা। তিনি জানান গত ০৮/০১/ ২০২৫ ইং তারিখে থানায় দায়ের করা ৬নং মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
Related News
কানাইঘাট সীমান্তের ওপারে গুলিতে নিহত যুবকের মরদেহ দেশে আনলেন স্বজনরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে গুলিতে নিহত যুবক খালেদ আহমদের মরদেহRead More
কানাইঘাট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে খালেদ আহমদ (২৩) নামে এক বাংলাদেশিRead More



Comments are Closed