দেশের বাজারে আরো কমেছে স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪০৩ টাকা কমিয়ে এক লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এতদিন ছিল ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি ১ লাখ ৪৪ হাজার ৯৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ২৩ হাজার ৫১০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ১ লাখ ১ হাজার ৭২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে, স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। নতুন দাম শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।
চলতি মাসে (ফেব্রুয়ারি) টানা পাঁচবার সোনার দাম বাড়ানোর পর দুদফা কমল স্বর্ণের দাম।
উল্লেখ্য, ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।
Related News
দুর্গাপূজায় বেনাপোলে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আগামী ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্তRead More
টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের সব তফসিলি ব্যাংক।Read More



Comments are Closed