Main Menu

শুক্রবার রাতে বন্ধ থাকবে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর সেতু

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের ‘শেরপুর ব্রিজ’ মেরামত কাজের জন্য ১০ ঘণ্টা বন্ধ থাকবে।

Manual5 Ad Code

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) রাত ১১টা থেকে পরদিন শনিবার সকাল ৯টা পর্যন্ত সেতুর মেরামত কাজ চলবে। সেজন্য ঢাকা-সিলেট রুটের শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের যানচলাচল বন্ধ থাকবে বলে বৃহস্পতিবার জানিয়েছে তথ্য অধিদপ্তর।

Manual5 Ad Code

যাতায়তের সুবিধার্থে বিকল্প রুট হিসেবে শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট রুট ব্যবহারের অনুরোধ করা হয়েছে তথ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে।

Manual1 Ad Code

অধিদপ্তর বলেছে, ২৮ ফেব্রুয়ারি রাত ১১টা থেকে পহেলা মার্চ সকাল ৯টা পর্যন্ত ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের (এন-২) ১৮৬তম কিলোমিটারে অবস্থিত কুশিয়ারা নদীর উপর শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামতের কাজ করা হবে। এসময়ে সেতুর উপর যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

“মহাসড়কে চলাচলকারী যানবাহন ঢাকা-সিলেট রুটের শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প রুট হিসেবে শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট রুট ব্যবহারের অনুরোধ করা হচ্ছে।”

এছাড়া ঢাকা-সিলেট রুটের শেরপুর (মৌলভীবাজার)-সিলেট অংশের বিকল্প রুট হিসেবে শেরপুর (মৌলভীবাজার)-(মৌলভীবাজার)-ফেঞ্চুগঞ্জ-সিলেট এবং ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ অংশের বিকল্প রুট হিসেবে সৈয়দপুর বাজার (নবীগঞ্জ)-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code