সিলেটে ডেভিল হান্টে আরও ৩ নেতা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও তিন নেতাকে গ্রেফতার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মোগলাবাজার থানাধীন তুরুকখলা গ্রামের মো. ময়না মিয়ার ছেলে, দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজন আহমেদ (৩৬), ২৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবদুল খায়ের বাপ্পি (২৯) ও এয়ারপোর্ট থানাধীন রাগীব রাবেয়া হাসপাতালের কড়েরপাড়ার মৃত সুলতান মিয়ার ছেলে হেলাল মিয়া (৪০)।
সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
Related News
সিলেটে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িকRead More
সিলেটে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় অটোরিকশাচালক জেলে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানাধীন মহালদিক হিলুয়াছড়ায় স্লুইস গেট ও সেতুর নিচ থেকে অবৈধভাবেRead More



Comments are Closed