সিলেটে আবাসিক হোটেল থেকে চার তরুণ-তরুণীর আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এদের মধ্যে দুইজন তরুণী ও দুইজন তরুণ।
আটককৃতরা হোটেলে অবস্থান করে অসামাজিক কার্যকলাপ করছিল বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যাত্রীসেবা হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মুরাদপুর গ্রামের আলমগীর মিয়া (৩১), একই থানার রহমতপুর গ্রামের আজিজুল মিয়া (২৫) এবং হালিমা আক্তার (২০) ও ইয়াছমিন (২৫)।
প্রসঙ্গত, এর আগে সিলেট মহানগরীর কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে বেশ কয়েকজন নারী ও পুরুষকে আটক করে ডিবি পুলিশ।
Related News
সিলেটে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িকRead More
সিলেটে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় অটোরিকশাচালক জেলে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানাধীন মহালদিক হিলুয়াছড়ায় স্লুইস গেট ও সেতুর নিচ থেকে অবৈধভাবেRead More



Comments are Closed