Main Menu

থানা ভাংচুর-অগ্নিসংযোগ: বিশ্বনাথে পুলিশের মামলায় আড়াই হাজার আসামি

বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সিলেটের বিশ্বনাথ থানায় ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনায় আড়াই হাজার জনকে অজ্ঞাতনামা আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে থানা পুলিশ।

গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে থানার এসআই জামাল উদ্দিন বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। মামলা নং-(৩)।

মামললার এজাহারে বাদি উল্লেখ করেন, ওইদিন অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে থানায় অনধিকার প্রবেশ করে তান্ডব চালায়।

এসময় দুষ্কৃতকারীরা থানার ৩টি গাড়ি ভাংচুর করে ও পুলিশের ব্যাক্তিগত ২০টি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়।

এছাড়াও পুলিশকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা, ১টি শর্টগান, ৫০ রাউন্ড গুলি, ল্যাপটপ, প্রিন্টারসহ বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়। এতে প্রায় ৮৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে বলে এজাহারে বলা হয়।

বর্ণিত ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা, থানার কম্পিউটার ও ইন্টানেট সংযোগ না থাকায় এবং দৃষ্কৃতকারীদের কর্তৃক অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাটের মালামাল হিসাব করে ও ঘটনার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে অনুমতি সাপেক্ষে এজাহার দায়ের করতে বিলম্ব হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।

এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুর মিয়া বলেন, ভিডিও ফুটেজ দেখে আসামিদেরকে শনাক্তের মাধ্যমে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

 

Share





Related News

Comments are Closed