গোলাপগঞ্জ থেকে ৪দিন ধরে মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কালাকোনা গ্রাম থেকে মানসিক ভারসাম্যহীন মো. আব্দুল সামাদ নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।
গত শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় গোলাপগঞ্জ উপজেলার সোনাপুর কালাকোনা এলাকা থেকে সে নিখোঁজ হয়। এব্যাপারে গোলাপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। যার নং- ৪০৭, তারিখ: ০৯/০২/২০২৫ইং।
জিডি সূত্রে জানা যায়, আব্দুল সামাদ কালাকোনা গ্রামের সাইস্তা মিয়া ও আয়াতুন্নেছার ছেলে। আব্দুল সামাদ সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। তার বয়স আনুমানিক ১৮ বছর।
তাঁর পরিবার ও আত্মীয়স্বজন গভীর উদ্বেগের মধ্যে আছেন। কেউ নিখোঁজ যুবকের সন্ধান পেলে ০১৭১৯ ৩৫১৪৩৪ নম্বর মোবাইলে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি
Related News
জৈন্তাপুরে ভারতীয় মদ, ফেন্সিডিল ও ইয়াবা জব্দ, আটক ৩
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের হরিপুরে চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিল ওRead More
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালুRead More



Comments are Closed