Main Menu

আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী’র সহধর্মিণীর ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

বৈশাখী নিউজ ডেস্ক: মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলীর সহধর্মিণী মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি একজন পরহেজগার ও দানশীল মহিলা ছিলেন। এতীম-অনাথ শিশুদের অত্যন্ত স্নেহ করতেন। তিনি “উম্মুল আইতাম” তথা “এতীমদের মা” হিসাবে পরিচিত ছিলেন। অসহায় মহিলারা তার নিকট আসলে তিনি তাদেরও যথাসাধ্য সহযোগিতা করতেন।

তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী ও সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

এদিকে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ ও সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলীর সহধর্মিণীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফিরাত ও জান্নাতে উচ্চ মাকাম কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন

Share





Related News

Comments are Closed