কাঁচপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশাচালক আনিসুর রহমান (২৩), গাইবান্ধার সুনামগঞ্জ থানার আশরাফুল আলমের স্ত্রী কাকলি (৩৫) ও তার ছেলে আরিয়ান আহম্মেদ রাফি (৫) ।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মহাসড়কের ঢাকাগামী লেনে দ্রুতগতির একটি বাসের সঙ্গে উল্টোপথে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোতে থাকা মা-ছেলে এবং চালকের মৃত্যু হয়।
ওসি কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
Related News
মায়ের হাত থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে মাদক মামলায় হাজতে প্রেরণ
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী কোর্ট প্রাঙ্গণে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে আসামীরা মব সৃষ্টি করেRead More
যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জরুরি বার্তা দিল দূতাবাস
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমার চেয়ে বেশি থাকলে ভবিষ্যতে দেশটি ভ্রমণের ওপর স্থায়ীRead More



Comments are Closed